বাণিজ্য
চলতি সপ্তাহের বাজার পরিস্থিতি বিবেচনা করে পেঁয়াজের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সিদ্ধান্ত অনুযায়ী টিসিবির প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেরটি কোম্পানির লাইসেন্স বাতিল করে পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কোম্পানিগুলোর পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ নিষিদ্ধ করেছে সংস্থাটি।