© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্য-অর্থনীতি থেকে আরও

স্কুল শিক্ষার্থীদের ব্যাংকে সঞ্চয় ১৫০০ কোটি টাকা
বাণিজ্য

স্কুল শিক্ষার্থীদের ব্যাংকে সঞ্চয় ১৫০০ কোটি টাকা

সারাদেশের স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাব রয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩০টি। এর বিপরীতে এক হাজার ৪৯৪ কোটি টাকা সঞ্চয় হিসেবে জমা করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছর (২০১৮-১৯) শেষে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩০টি। এ সময় স্কুল ব্যাংকিং হিসাব সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ লাখ ৫৬ হাজার ১৯৪টি। অর্থাৎ এক বছরে হিসাব সংখ্যার প্রবৃদ্ধি ২৯ দশমিক ৬২ শতাংশ। এই সময়ে স্কুল শিক্ষার্থীদের জমানো আমানত বেড়েছে ৭৪ কোটি টাকা।

এক বছরে স্থলবন্দরের আয় বেড়েছে ৪২ শতাংশ
বাণিজ্য

এক বছরে স্থলবন্দরের আয় বেড়েছে ৪২ শতাংশ

আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে দেশের স্থলবন্দরগুলো ২১১ কোটি টাকা আয় করেছে। যা ২০১৭-১৮ অর্থবছরে আয়ের তুলনায় ৬২ কোটি ৭৭ লাখ টাকা বেশি। সেই হিসেবে এক বছরে স্থলবন্দরগুলোর আয় বেড়েছে প্রায় ৪২ শতাংশ। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, বিগত অর্থবছরে স্থলবন্দর থেকে যত আয় হয়েছে তার ৮২ শতাংশই এসেছে বেনাপোল, বুড়িমারী, ভোমরা ও তামাবিল স্থলবন্দর থেকে।