বাণিজ্য
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন রোববার (৪ আগস্ট) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ৪ আগস্ট গ্রামীণ ফোনের শেয়ারের রেকর্ড ডেট। তাই লেনদেন বন্ধ থাকবে। এদিকে, আজ বৃহস্পতিবার কোম্পানির স্পট মার্কেটের লেনদেন হয়েছে। সোমবার (৫ আগস্ট) থেকে আবার কোম্পাটির স্বাভাবিক লেনদেন চলবে।
ঢাকাসহ সারাদেশে ব্যাপকহারে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।