© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্য-অর্থনীতি থেকে আরও

তিন মাসে মুন্নু সিরামিকের শেয়ারে মূল্য কমেছে অর্ধেক
বাণিজ্য

তিন মাসে মুন্নু সিরামিকের শেয়ারে মূল্য কমেছে অর্ধেক

টানা মন্দাভাবের জন্য বিগত তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের শেয়ারের দাম কমে প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে প্রতিষ্ঠানটির শেয়ারে বিনিয়োগ করে ৭২৯ কোটি টাকারও বেশি হারিয়েছেন শেয়ারহোল্ডাররা। ডিএসইর তথ্য অনুযায়ী, ৩০ মে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২১৮ টাকায়। যা গত ৩ মার্চ ছিল ৪৪১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ তিন মাসের মধ্যে মুন্নু সিরামিকের প্রতিটি শেয়ারের দাম কমেছে ২২৩ টাকা ৩০ পয়সা। এ হিসাবে কোম্পানিটির সব শেয়ারে সম্মেলিতভাবে দাম কমেছে ৭২৯ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ১০৫ টাকা।

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট
বাণিজ্য

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ কনটেইনার জমে জট সৃষ্টি হয়েছে। এতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরির অবস্থা সৃষ্টি হয়েছে। মূলত জাহাজ থেকে খালাস হওয়া কন্টেইনারগুলোই জট তৈরি করেছে। বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটিতেও বন্দরের সব বিভাগে কাজ চলেছে। কনটেইনার ডেলিভারির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরাও কাজ করছেন। শুধু ঈদের দিন বুধবার ১২ ঘণ্টা ডেলিভারি কার্যক্রম বন্ধ ছিল বলে বন্দর সূত্রে জানা গেছে। তবে আমদানিকারকদের এজেন্টরা এ সময়ে ডেলিভারি নিতে আগ্রহী না হওয়ায় এ জট দেখা দিয়েছে।