বাণিজ্য
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করতে যাচ্ছে জামদানি পণ্য প্রদর্শনী ও মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৬ মে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
দীর্ঘ প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইট। সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন।