© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাইফস্টাইল থেকে আরও

করোনায় কাটাতে হবে ‘হিসেবি জীবন’
খবর

করোনায় কাটাতে হবে ‘হিসেবি জীবন’

করোনাভাইরাসের কারণে লকডাউনে ঘরে থাকতে বাধ্য হচ্ছি আমরা। বন্ধ হয়ে যাচ্ছে কল কারখানা। ফলে পৃথিবীর উৎপাদন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সংকট দেখা দিতে পারে নিত্য প্রয়োজনীয় বস্তুর। এমনকি, কৃষিকাজ বন্ধ থাকায় খাদ্যেরও সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে দেখা দিচ্ছে, চাকরি হারানোর ভয়। ফলে আমরা, হতে যাচ্ছি ভিন্নরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি।

শুকনো হাতে কম জীবাণু ছড়ায়
খবর

শুকনো হাতে কম জীবাণু ছড়ায়

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাবান–পানি দিয়ে বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে জীবাণু বা ভাইরাস চলে যায়। হাত যত বেশি পরিষ্কার থাকবে, ততই করোনার হাত থেকে নিরাপদে থাকা যাবে। কিন্তু, শুধু হাত ধোওয়াই কি যথেষ্ট? হাত ধোয়া যতটা জরুরি ততটাই প্রয়োজন হাত শুকনো করা। শুকনো ত্বক বেশি নিরাপদ হয়, শুকনো ত্বকে জীবাণু কম থাকে। হাত শুকনো রাখলে কেবল হাতের আর্দ্রতাই দূর হয় না, জীবাণুর সংখ্যাও হ্রাস করে।