রাজনীতি
করোনা টেস্ট না করেই ভুয়া সনদ দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে প্রতারক সাহেদ ওরফে সাহেদ করিম। তবে সাহেদের গ্রেপ্তার অভিযানের ঘটনাটি সাজানো নাটক কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বড় ধরণের সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত সংক্রান্ত ভুয়া সার্টিফিকেট বেচাকেনা নিয়ে ইউরোপের দেশ ইতালির মূলধারার গণমাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হয়েছে। উন্নত দেশগুলোতে বাংলাদেশের অবস্থান এখন মহাবিপদের মুখে।