রাজনীতি
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম তাদের নাম ঘোষণা করেন। শনিবার বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্লোগান দিয়ে, বিলবোর্ড দিয়ে, রঙিন পোস্টার দেখিয়ে নেতা হওয়ার দিন শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।