রাজনীতি
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত ১৮ অক্টোবর থেকে তিনি নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন। তার অবস্থা সঙ্কটাপন্ন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত, অনাদায়ে আরও তিন মাস জেল দেয়া হয়েছে।