© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

যুবলীগ নেতা খালেদের ক্লাবে র‍্যাবের অভিযান, আটক ১৪২
রাজনীতি

যুবলীগ নেতা খালেদের ক্লাবে র‍্যাবের অভিযান, আটক ১৪২

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে ধরতে তার গুলশানের বাসা ও ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাব। বুধবার দুপুরের পর এ অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন, খালেদ ভুঁইয়াকে ধরতে তার বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে। আর জুয়া চলছে এমন খবরের ভিত্তিতে ইয়ংমেনস ক্লাবে অভিযান চালানো হচ্ছে। খালেদ মাহমুদ ভুঁইয়া এই ক্লাবের সভাপতি।

যুবকের কান কেটে নিল আ. লীগ নেতার ছেলে
রাজনীতি

যুবকের কান কেটে নিল আ. লীগ নেতার ছেলে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সোহাগ সরদার (২৭) নামে এক যুবককে মারধর করে কান কেটে নিয়েছে উপজেলায় আওয়ামী লীগ নেতার এক ছেলে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বলছে, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল সাড়ে চারটায় টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ সরদার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের শওকত সরদারের ছেলে। অভিযুক্ত ব্যক্তি রাজিব শেখ (২৮) উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে। রাজিবও শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা।