© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

জাপার জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর
রাজনীতি

জাপার জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর

দলের চেয়ারম্যানের পদ নিয়ে রওশন এরশাদের সঙ্গে টানাপোড়েনের মধ্যে শনিবার দলের সম্মেলনের তারিখ ঘোষণা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।তিনি বলেছেন, আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শনিবার দুপুরে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এয়ার আহমদ সেলিম জাতীয় পার্টিতে যোগ দেন। সেলিমের এই যোগদান উপলক্ষে আয়োজিত সভায় জি এম কাদের এসব কথা বলেন।

আ. লীগ দেশ গড়ে, অন্যরা লুটপাট করে: মতিয়া চৌধুরী
রাজনীতি

আ. লীগ দেশ গড়ে, অন্যরা লুটপাট করে: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার হাতে সেই যাদুর কাঠি আছে, যা দিয়ে তিনি দেশে খাদ্য উদ্বৃত্ত করেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। আর সেই যাদুর কাঠিটা আর কিছুই না- নিখাদ দেশপ্রেম এবং এ দেশের মানুষের জন্য ভালোবাসা। এটাই হলো তার যাদুর কাঠি। শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোহার বেঞ্চ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।