রাজনীতি
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের মতো সিলেটে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে রোববার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-দুপুর ২টা) হরতাল। বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে। এদিকে পুরোপুরি সমর্থন জানিয়েছে গণফোরাম, নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ, গণতান্ত্রিক বাম ঐক্য এবং ক্ষেতমজুর সমিতি।