© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

শাবিতে ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিল প্রতিপক্ষ
রাজনীতি

শাবিতে ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিল প্রতিপক্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইট দিয়ে এক ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিয়েছে প্রতিপক্ষের কর্মীরা। শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে। গুরুতর জখম হওয়া রাজিব সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাত্র ও বিভাগের সংগঠনটির যুগ্ম সম্পাদক। রাজিব শাখা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত।

তৃতীয় ধাপে বিনা ভোটে ৫৫ জন নির্বাচিত
রাজনীতি

তৃতীয় ধাপে বিনা ভোটে ৫৫ জন নির্বাচিত

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় রোববার ভোটগ্রহণ চলছে। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক জোট নির্বাচনে অংশ না নেয়ায় প্রথম ও দ্বিতীয় ধাপের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপও অনেকটা একতরফা হচ্ছে। ফলে এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৫ জন নির্বাচিত হয়েছে।