© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা: দুদু
রাজনীতি

৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের যেটা আমাদের অহংকারের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গাটিও সোমবার ফ্যাসিবাদের নগ্ন থাবায় একধরনের নিশ্চিহ্ন হয়ে গেল। ডাকসু নির্বাচনে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারা হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার ৪৭ বছরের ইতিহাসে সব থেকে মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সম্মেলন উপলক্ষে নবগঠিত যুগ্ম আহ্বায়কদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দুদু।

উপাচার্যের বাসার সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ ছাত্রলীগ সভাপতির
রাজনীতি

উপাচার্যের বাসার সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ ছাত্রলীগ সভাপতির

ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজয় মানতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। মঙ্গলবার ডাকসু নির্বাচনে নতুন করে কয়েকটি কেন্দ্রে ভোট নেওয়ার দাবিতে প্রথমে নীলক্ষেত মোড় ও পরে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগের কর্মীরা।