রাজনীতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ছাত্রলীগের ‘বিদ্রোহী’ প্যানেল প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে প্যানেল প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন ভিপি প্রার্থী সোহান খান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর জোট থেকে প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।