© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিঙ্গাপুর থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় কত?

শেয়ার করুন:
সিঙ্গাপুর থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২৫-২৬ নভেম্বর ২০২৫ সময়ের জন্য ৪৭তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা ৬০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৮৮ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এই এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের চাহিদার কারণেই প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনা হচ্ছে।

তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

এবি/টিকে

মন্তব্য করুন