© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত দিলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

শেয়ার করুন:
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত দিলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির ওপর জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাস হয়েছে। একে ইরানের অর্থনীতির জন্য বড় আঘাত বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা পুনর্বহালে একটি প্রস্তাবের ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় চারটি দেশ রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। দুটি দেশ ভোটদানে বিরত ছিল।

এর ফলে যদি আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হয়, তাহলে ২৮ সেপ্টেম্বর থেকে ইরানের ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে যা ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল।

সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় গত মাসের শেষের দিকে জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তার আগে গত মাসের শুরুর দিকে ই-থ্রি বলে পরিচিত এই তিন ইউরোপীয় দেশ সতর্ক করে জানায়, ইরান কূটনৈতিক সমাধানে রাজি না হলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।

ইএ/টিকে

মন্তব্য করুন