© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘের ভাষণে ‘গোপন কথা’ ফাঁস করলেন নেতানিয়াহু!

শেয়ার করুন:
জাতিসংঘের ভাষণে ‘গোপন কথা’ ফাঁস করলেন নেতানিয়াহু!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ এএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে এক ‘গোপন কথা’ প্রকাশ করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে অধিবেশনের পোডিয়ামে দাঁড়িয়ে বিশ্বনেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, “আপনারা ভালোভাবেই জানেন, ইসরায়েল আসলে আপনাদের পক্ষেই লড়ছে। তাই আজ আমি দরজার আড়ালের একটি গোপন কথা জানাতে চাই। অনেক বিশ্বনেতা প্রকাশ্যে আমাদের সমালোচনা করলেও গোপনে আমাদের ধন্যবাদ জানান।”

তিনি আরও দাবি করেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বহু দেশের রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে। নেতানিয়াহুর ভাষায়, “আমাদের অসাধারণ গোয়েন্দা সেবার কারণে অসংখ্য হামলা প্রতিহত হয়েছে এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা পেয়েছে।”

তবে তার বক্তৃতার শুরুতেই জাতিসংঘের হল থেকে ওয়াকআউট করেন শতাধিক কূটনীতিক। বিশেষ করে আরব, মুসলিম ও আফ্রিকান দেশের প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ অধিবেশন ত্যাগ করেন। ইউরোপের কিছু দেশের প্রতিনিধিও এই ওয়াকআউটে অংশ নেন।

ইউটি/টিএ


মন্তব্য করুন