মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ'ইসরায়েল নাৎসি জার্মানির হাতে গণহত্যার শিকার হয়েও কিছুই শেখেনি'
ছবি: সংগৃহীত
১১:০৬ এএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, নাৎসি জার্মানির হাতে গণহত্যার শিকার হয়েও ইসরায়েল 'কিছুই শেখেনি'।
আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তিনি গাজা সংকটে ইসরায়েলের ভূমিকাকে ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, “গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।”
দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহাথির মোহাম্মদ বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে তার অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। শতবর্ষের কাছাকাছি বয়সেও তার এই অবস্থান অটল, এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও সোচ্চার।
সূত্র: আল জাজিরা
ইএ/টিকে