© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সেবা নিচ্ছে দশ টিভি চ্যানেল

শেয়ার করুন:
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সেবা নিচ্ছে দশ টিভি চ্যানেল
own-reporter
০৭:১৪ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৮

সরকারী তিনটি টেলিভিশন চ্যানেলসহ ১০টি টিভি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে ।

সরকারী তিনটি টেলিভিশন চ্যানেলসহ ১০টি টিভি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে ।

সেবা নেয়া টেলিভিশন চ্যানেলগুলো হলো- বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি চট্টগ্রাম, সময় টিভি, ডিবিসি নিউজ, ইন্ডিপেনডেন্ট টিভি, এনটিভি, একাত্তর টিভি, বিজয় বাংলা ও বৈশাখী টিভি।

জানা যায়, কিছুদিন পর দেশি-বিদেশি ৪৮টি টেলিভিশনের সম্প্রচার শুরু হবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে।

এর আগে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপ ও দুবাইতে এশিয়াকাপ ক্রিকেটের সরাসরি সম্প্রচার করা হয় স্যাটেলাইটটির মাধ্যমে ।

স্যাটেলাইট ব্যাবসায় আর্ন্তজাতিকভাবে সফল হতে থাইল্যান্ডের কোম্পানি থাইকমের সাথে চুক্তি করেছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এটির ইন অরবিট টেস্ট (আইওটি)সহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সবই সম্পন্ন হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন