৬ দিন পরে আবারও শুরু ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি
ছবি: সংগৃহীত
১১:৫২ এএম | ০৪ অক্টোবর, ২০২৫
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৬ দিন ছুটি পালন করার পর আজ শনিবার (৪ অক্টোবর) থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মুসা জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার কার্গো অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথ আলোচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ মোট ছয় দিন বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
আজ থেকে আবারও বন্দরের কার্যক্রম চালু হওয়ায় ভোমরা বন্দরের শ্রমিক, সিএন্ডএফ কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দরের সব প্রয়োজনীয় সেবা এবং পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এসএস/টিএ