© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন:
নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ পিএম | ০৬ অক্টোবর, ২০২৫
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ৮টি ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয়েছে।

এই নিলামে ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ১৯৮ কোটি ১০ লাখ বা ১.৯৮ বিলিয়ন ডলার।

ইউটি/টিকে


মন্তব্য করুন