© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

শেয়ার করুন:
এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ এএম | ০৭ অক্টোবর, ২০২৫
এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ছয়টি দেশে। এর নাম জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা। শুরুতে পরীক্ষামূলকভাবে এ ভিসা চালু করা হবে।

চলতি বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর- একক এ পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ছয়টি আরব দেশের জোট ‘উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)’।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ ও পর্যটন মন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি এ খবর জানিয়েছেন।

আমিরাতের এই মন্ত্রী বলেন, জিসিসিভুক্ত দেশে অভিন্ন পর্যটন ভিসাটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে চালু শেনজেন ভিসার আদলে করা হচ্ছে। এ ভিসা নিয়ে পর্যটকেরা জিসিসিভুক্ত ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। আঞ্চলিক সমন্বয় আরও গভীর করার কৌশলগত পদক্ষেপ হিসেবে এ ভিসা চালু করা হচ্ছে। এতে একক পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরীয় 

আমিরাতের সংবাদ সংস্থা ওয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌক আল মারি বলেন, পরীক্ষামূলক পর্ব শেষে দ্বিতীয় ধাপে জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তবে ঠিক কবে থেকে জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা চালু হবে, তা তিনি স্পষ্ট করেননি।

গত ১৬ জুন তৌক আল মারি গালফ নিউজকে জানিয়েছিলেন, জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসার অনুমোদন দেয়া হয়েছে। শিগ্‌গিরই তা চালু হতে যাচ্ছে।

জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা চালু হলে বিদেশি পর্যটকেরা একক ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে ভ্রমণ করতে পারবেন। তবে কত দিনের জন্য এ ভিসা দেওয়া হবে বা খরচ কত পড়বে, তা এখনো প্রকাশ করা হয়নি।

 পিএ/টিকে 

মন্তব্য করুন