© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জো বাইডেনের ক্যান্সার চিকিৎসায় চলছে থেরাপি

শেয়ার করুন:
জো বাইডেনের ক্যান্সার চিকিৎসায় চলছে থেরাপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৩ পিএম | ১১ অক্টোবর, ২০২৫
প্রস্টেট ক্যান্সারের জন্য রেডিয়েশন থেরাপি এবং হরমোন চিকিৎসা নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (১১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত মে মাসে বাইডেনের প্রস্টেট ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকরা জানান, এটি একটি আগ্রাসী ধরনের হলেও হরমোন-সংবেদনশীল। এটি চিকিৎসায় ভালো সাড়া দিতে পারে বলে আশা করেছেন তারা।

বাইডেনের চিকিৎসক দল জানিয়েছে, তার (বাইডেনের) চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবেই এই রেডিয়েশন এবং হরমোন থেরাপি চলছে।

এমকে/টিকে

মন্তব্য করুন