© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতারণা নয়, সৌভাগ্যের ফোনেই পাল্টে গেল বৃদ্ধার জীবন

শেয়ার করুন:
প্রতারণা নয়, সৌভাগ্যের ফোনেই পাল্টে গেল বৃদ্ধার জীবন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ১২ অক্টোবর, ২০২৫

৬৩ বছর বয়সী এক বৃদ্ধার কাছে বারবার ফোন আসছিল। তিনি প্রতিবারই এটিকে প্রতারণার কল ভেবে এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একবার ফোন ধরতেই তিনি অবাক হয়ে যান।

তিনি জানতে পারেন, তিনি এক মিলিয়ন মার্কিন ডলার জেতার একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং তাতে তিনি সফল হয়েছেন। তিনি লটারিতে প্রায় ১২ কোটি ১ লাখ ৮০ হাজার ৯৩১ টাকা (বাংলাদেশি টাকা) জিতেছেন। এই একটি ফোন কলই তার জীবন বদলে দেয়।

জানা গেছে, ঘটনাটি মিশিগানের ওয়েস্টল্যান্ডের। ৬৫ বছর বয়সী ভ্যালেরি উইলিয়ামস নিয়মিত লটারি কাটতেন, কিন্তু কখনো জিততে পারেননি। বারবার হেরে যাওয়ায় হতাশ ও বিরক্ত হয়ে তিনি লটারি সংস্থার কোনো ফোনই আর ধরছিলেন না।

ওই বৃদ্ধা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, লটারি সংস্থা থেকে বারবার ফোন এলেও তিনি সেগুলোকে প্রতারণা (স্ক্যাম) ভেবে ধরতেন না।
কয়েকদিন আগে আবার ফোন এলে, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি ফোনটি ধরেন। তখন তাকে বলা হয় যে, তিনি ১ মিলিয়ন ডলার জেতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। প্রথমে তিনি এটি বিশ্বাস করেননি। পরে অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন এবং সেই প্রতিযোগিতায় অংশ নেন।

এবি/টিকে

মন্তব্য করুন