© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই: আমীর ওহানা

শেয়ার করুন:
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই: আমীর ওহানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ১৩ অক্টোবর, ২০২৫
নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের স্পিকার আমীর ওহানা।

ওহানা বলেন, আগামী বছর ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করবে।

ওহানা ট্রাম্পকে বারবার ধন্যবাদ জানান ইসরায়েলের প্রতি তার সমর্থনের জন্য, বিশেষ করে চলতি বছরের ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি অর্জনে তার ভূমিকার জন্য।

তিনি বলেন, ‘হাজার বছর পরও, মাননীয় প্রেসিডেন্ট ট্রাম্প: ইহুদি জাতি আপনাকে মনে রাখবে। আমরা এমন একটি জাতি যারা স্মরণ রাখে এবং এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, যিনি আপনার চেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠার কাজে অবদান রেখেছেন।’

সূত্র: সিএনএন নিউজ।



আইকে/এসএন

মন্তব্য করুন