© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ পিএম | ২৪ অক্টোবর, ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। তবে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন। এ নিয়ে চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৬৩৮ জন।

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৬০ হাজার ৭৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুর খবর পাওয়া না যাওয়ায় চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা ২৫৯ জনে রয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন