বাংলাদেশ টাইমস

উড়ন্ত গাড়ি আনছে টেসলা; ইলন মাস্কের ইঙ্গিত

শেয়ার করুন:
উড়ন্ত গাড়ি আনছে টেসলা; ইলন মাস্কের ইঙ্গিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৩ নভেম্বর, ২০২৫
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর কোম্পানি শিগগিরই একটি উড়ন্ত গাড়ি উন্মোচন করতে পারে।

শুক্রবার (৩১শে সেপ্টেম্বর) 'দ্য জো রগান এক্সপেরিয়েন্স' পডকাস্টে অংশ নিয়ে মাস্ক বলেন, নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপ-এর উন্মোচন হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে একটি।

পডকাস্টের হোস্ট জো রগান সরাসরি জানতে চান, গাড়িটি কি সত্যিই উড়বে? এই প্রশ্নের জবাবে মাস্ক সরাসরি কিছু না জানালেও ইঙ্গিত দেন। তিনি বলেন, উন্মোচনের আগে বিস্তারিত কিছু বলা যাবে না, তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য।

তিনি আরও জানান, রোডস্টার প্রোটোটাইপের ডেমো প্রায় প্রস্তুত। মাস্কের আশা, কয়েক মাসের মধ্যেই এটি দেখাতে পারব। মাস্ক দাবি করেন, নতুন রোডস্টারে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে।

আরপি/টিকে

মন্তব্য করুন