© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ মাসে রাজস্ব ঘাটতি ১৭ হাজার কোটি টাকার বেশি

শেয়ার করুন:
৪ মাসে রাজস্ব ঘাটতি ১৭ হাজার কোটি টাকার বেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ পিএম | ২০ নভেম্বর, ২০২৫
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ে ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা; অর্থাৎ ঘাটতি ১৭ হাজার কোটি টাকার বেশি।

সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। চার মাসে ঘাটতি হয় ৯ হাজার ১৯৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৪৭ হাজার ৪৩ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা।
 
আমদানি খাতে চার মাসে ৪১ হাজার ৫০৭ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ৬ হাজার ৭৫৬ কোটি টাকা।

গত জুলাই-অক্টোবরে ভ্যাট বা মূসক আদায়েও লক্ষ্য পূরণ হয়নি। এই খাতের লক্ষ্য ছিল ৪৮ হাজার ১৪৭ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা। এ সময়ে এই খাতে ঘাটতি ১ হাজার ২৬৯ কোটি টাকা।

তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৫ শতাংশ। আগের বছর একই সময়ে (জুলাই-অক্টোবর) আদায় হয়েছিল ১ লাখ ৩ হাজার ৪০৭ কোটি টাকা।


 আরপি/এসএন

মন্তব্য করুন