© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ২৩ নভেম্বর, ২০২৫
রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আজ (২৩ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। 

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এমকে/টিএ

মন্তব্য করুন