© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়া ও সৌদি আরব থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার

শেয়ার করুন:
রাশিয়া ও সৌদি আরব থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ পিএম | ২৪ নভেম্বর, ২০২৫
রাশিয়া ও সৌদি আরব থেকে ৩৯৯ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা ব্যয়ে ৭৫ হাজার টন সার কিনবে সরকার। এরমধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার এবং রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার রয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ১০ম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সৌদি আরব থেকে এই সার আনতে ব্যয় হবে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৯২০ টাকা। 

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি বিদেশি অর্থনৈতিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৭ম লটের ৩৫ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। রাশিয়া থেকে এই সার আনতে ব্যয় হবে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৯২০ টাকা।  


ইউটি/টিএ

মন্তব্য করুন