© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পঞ্চগড়বাসীকে ২টি সুখবর দিলেন সারজিস আলম

শেয়ার করুন:
পঞ্চগড়বাসীকে ২টি সুখবর দিলেন সারজিস  আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৫
পঞ্চগড়বাসীকে দুইটি সুখবর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ খবর দেন।

পোস্টে সারজিস জানান, পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর:

১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্ত ‘পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

এমকে/এসএন

মন্তব্য করুন