© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপিসহ চার দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা আগামীকাল

শেয়ার করুন:
এনসিপিসহ চার দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা আগামীকাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ পিএম | ২৬ নভেম্বর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টিসহ চার দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এ জোট। 

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ শহীদ আবু সাঈদ কনভেশন হলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম দেশের একটি গণমাধ্যমকে বলেন, চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে।

ইউটি/টিএ

মন্তব্য করুন