© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগুনের পেছনে কারণ খতিয়ে দেখতে হবে : ডা. শফিকুর রহমান

শেয়ার করুন:
আগুনের পেছনে কারণ খতিয়ে দেখতে হবে : ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ এএম | ২৭ নভেম্বর, ২০২৫
একের পর এক আগুনের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে থাকার সাধ্য মতো চেষ্টা করবে জামায়াত।’ জনমানুষের দুর্ভোগ তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আগামীর সমাজ গঠনের সংগ্রাম ও লড়াইয়ে গণমাধ্যম যেন আমাদের গবির্ত অংশীদার হয়, সেই প্রত্যাশা জানাই।’ 

আইকে/এসএন

মন্তব্য করুন