© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ পিএম | ২৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।


আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে আসেন বিএনপি মহাসচিব।


এসময় তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

এসএন 

মন্তব্য করুন