© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত নেতা ড. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন আখতার

শেয়ার করুন:
জামায়াত নেতা ড. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ এএম | ২৯ নভেম্বর, ২০২৫
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ইউনাইটেড হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন আখতার হোসেন।

এদিন কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করে ড. তাহেরের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতার জন্য দোয়া করেন তিনি।

ইউটি/টিএ


মন্তব্য করুন