© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্যবদ্ধ আওয়াজ তুললে মাদক কারবারিরা পালিয়ে যাবে : এ্যানি

শেয়ার করুন:
ঐক্যবদ্ধ আওয়াজ তুললে মাদক কারবারিরা পালিয়ে যাবে : এ্যানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ২৯ নভেম্বর, ২০২৫

‘একজন নির্বাচিত প্রতিনিধি একা মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন না। সমাজে সচেতনতা ও সামাজিক আন্দোলন দরকার। মাদক কারবারিরা সংখ্যায় বেশি না। একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।


আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে এ্যানি বলেন, ‘পুঁথিগত বিদ্যার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমে জড়িত থাকলে বাংলাদেশ বদলে যাবে।’ তিনি বলেন, ‘সবাই রাজনীতি করবে।

কিন্তু সবাই নির্বাচিত প্রতিনিধি হবে, এটা আমি বলব না। কেউ কেউ ডাক্তারও হবে, তাদের এখন থেকে লক্ষে পৌঁছাতে ভালো চিন্তা ও দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে আবার কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করবে। কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি, সচিব হবে।

কিন্তু দেশকে বদলে দেওয়ার চিন্তা এখন থেকেই করতে হবে।’

লক্ষ্মীপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নূরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।

পিএ/টিকে

মন্তব্য করুন