© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোক্তা কর্মকর্তারা বাজারে লোক দেখানো অভিযান চালায় : খসরু

শেয়ার করুন:
ভোক্তা কর্মকর্তারা বাজারে লোক দেখানো অভিযান চালায় : খসরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫০ পিএম | ২৯ নভেম্বর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, দাম কমানোর নামে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের লোক দেখানো অভিযান চালানোটা এক ধরনের ননসেন্স কাজ।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ভোক্তা অধিকারের অভিযানের সমালোচনা করে আমীর খসরু বলেন, ‘দাম কমানোর নামে বাজারে লোক দেখানো অভিযান চালায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এটা ননসেন্স কাজ। পাঁচ মিনিটের জন্য দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেয়া সম্ভব নয়।’


হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। এরশাদ থেকে শুরু করে ওয়ান-ইলেভেন সরকার এমনকি শেখ হাসিনাও নানা প্রলোভন দেখিয়েছে। কিন্তু তিনি কম্প্রোমাইজ করেননি। বিএনপি কখনও অন্যায়ের সঙ্গে বা কোনো প্রলোভনের সঙ্গে কম্প্রোমাইজ করবে না।’

এ ছাড়াও অনেক কিছুর সঙ্গে একমত না হওয়া সত্ত্বেও দেশ ও জাতির স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

টিজে/টিএ  

মন্তব্য করুন