© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে : ডা. জাহিদ

শেয়ার করুন:
আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে : ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ২৯ নভেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কি না, সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সপ্তাহখানেক ধরে এই হাসপাতালেই চিকিৎসা চলছে বিএনপিপ্রধানের।

দুই দিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন দলটির নেতারা।

টিএ/

মন্তব্য করুন