© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতার পর সুষ্ঠু নির্বাচন না করতে পারা জাতির জন্য লজ্জার: মোয়াজ্জেম হোসেন আলাল

শেয়ার করুন:
স্বাধীনতার পর সুষ্ঠু নির্বাচন না করতে পারা জাতির জন্য লজ্জার: মোয়াজ্জেম হোসেন আলাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
মত-পথ ভিন্ন থাকলেও জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, স্বাধীনতার আগে সুষ্ঠু নির্বাচন হয়েছে। স্বাধীনতার পর সুষ্ঠু নির্বাচন না করতে পারা জাতির জন্য লজ্জার।  
 
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মানুষের ভেতর থেকে পরিষ্কার না হলে কোথাও কিছু দিয়ে আটকানো যাবে না। মত-পথ ভিন্ন থাকলেও জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে স্বচ্ছ হিসেবে গড়ে তুলতে হবে।
 
সেমিনারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনের যে ধরণের পরিবেশ থাকা দরকার, সেটা নেই। কমিশন ও প্রধান উপদেষ্টা সেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেননি।
 
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচনে প্রক্রিয়া চলছিল, এখনও সেভাবেই চলছে। এর উপর পতিত সরকার নির্বাচন বানচালেন ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, কোনো আওযামী লীগের পদধারী নেতারা আগামী নীর্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নির্বাচনে অংশ নিলে নির্বাচনে আরেকটি এক এগার সৃষ্টি হবে। এ বিষয়ে সব দলকে সবাইকে এক থাকার আহ্বান জানাই।

 আরপি/টিকে



মন্তব্য করুন