© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: ড. মোবারক হোসেন

শেয়ার করুন:
জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে:  ড. মোবারক হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন বলেছেন, অতীতে সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি; সত্য প্রকাশের কারণে বিভিন্ন সময়ে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনে জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বুড়িচং প্রেস ক্লাবের আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ড. মোবারক হোসেন বলেন, গত ৫৪ বছর ধরে বুড়িচং–ব্রাহ্মণপাড়া অবহেলিত জনপদ হিসাবে পড়ে আছে।

আগামী দিনে এই জনপদের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি শিক্ষার মানোন্নয়ন, মাদকের বিরুদ্ধে জিহাদ, গোমতী নদীর বাঁধ সংস্কার, ঘরে ঘরে গ্যাস সংযোগ, তরুণদের কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক অহিদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবিরসহ অন্যান্য সদস্যরা।

আরপি/টিকে


মন্তব্য করুন