© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার সুস্থতা দরকার : গোলাম পরওয়ার

শেয়ার করুন:
দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার সুস্থতা দরকার : গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান ছিল। বলেন, দেশের মানুষ দল-মতের ঊর্ধ্বে উঠে তাকে ভালোবেসেছে। এ দেশের জন্য ও জাতির জন্য তার সুস্থতা দরকার।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দোয়া জানানোর জন্য এসেছি। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, জটিল। শারীরিক সক্ষমতা বিবেচনায় বাইরে নেয়ার সিদ্ধান্ত আছে মেডিকেল বোর্ডের। সারা দেশে তার সুস্থতা কামনায় জামায়াতে ইসলামী দোয়ার আয়োজন করেছে।

দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার অবদান ছিল। দেশের মানুষ তাকে দল-মতের ঊর্ধ্বে উঠে ভালোবেসেছে। এই দেশের জন্য, জাতির জন্য তার সুস্থতা দরকার বলেও জানান তিনি।

সুস্থ হয়ে বেগম জিয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন এই দোয়া করি। দেশবাসীকে বলব তার সুস্থতা কামনায় দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব বলেও জানান তিনি।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পিএ/টিএ 

মন্তব্য করুন