© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৩ দিনে কত টাকা উঠেছে-ফান্ডের খোলা হিসাব প্রকাশ করলেন হাদি

শেয়ার করুন:
২৩ দিনে কত টাকা উঠেছে-ফান্ডের খোলা হিসাব প্রকাশ করলেন হাদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ এএম | ০১ ডিসেম্বর, ২০২৫
ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নির্বাচনী তহবিলের সর্বশেষ আপডেট প্রকাশ করেছেন।

তিনি জানান, ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নির্বাচনী তহবিলের বিস্তারিত হিসেবে তিনি উল্লেখ করেন।

ওসমান হাদি জানান, ব্যাংকে জমা পড়েছে ১৩,৩১,৫৫৭ টাকা, বিকাশের মাধ্যমে ১,৯৮,৯৮৯ টাকা, নগদে ৬,০২৮ টাকা এবং রকেটে ৩,৮৩৮ টাকা।

সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৪০,৪১২ টাকা।

তিনি বলেন, নির্বাচন শেষে ডোনারদের গোপনীয়তা রক্ষা করে সকল অনুদানের ব্যাংক স্টেটমেন্টসহ পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে। এখনো যারা তার ক্যাম্পেইনে সহযোগিতা করতে চান, তারা নির্দিষ্ট অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন।

তার নির্বাচনী প্রচারণায় জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতার বার্তা তুলে ধরে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

পিএ/টিএ 

মন্তব্য করুন