© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি

শেয়ার করুন:
হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ এএম | ০১ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কোম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোজখবর নিতে হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৩০শে নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

হাসপাতালে পৌঁছালে জামায়াত সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

পিএ/টিএ 

মন্তব্য করুন