© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

শেয়ার করুন:
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২৫
তিন দিন ধরে ধারাবাহিক পতনের পর বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম।

শুক্রবার (০৫ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ২২৬ দশমিক ৯৯ ডলার হয়েছে প্রতি আউন্সে ।যদিও সাপ্তাহিক হিসাবে এটি এখনো শূন্য দশমিক ১ শতাংশ সামান্য পতনের পথে রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ৩০ ডলার বেড়ে ৪ হাজার ২২১ ডলার পর্যন্ত ওঠে।

এমআর/টিকে 

মন্তব্য করুন