© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস আমার মতোই রক এন্ড রোল থাকবে: পলাশ

শেয়ার করুন:
বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস আমার মতোই রক এন্ড রোল থাকবে: পলাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ এএম | ০৬ ডিসেম্বর, ২০২৫
আসন্ন বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। খেলা শুরুর আগেই বিশেষ করে দলটি ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে ছড়িয়েছে। এই দলের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে তুমুলভাবে আলোচিত হওয়া অভিনেতা কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ।

বেশকিছু দিন টিম নোয়াখালী এক্সপ্রেসের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ব্যাপারে পলাশের সঙ্গে কথাবার্তা চললেও শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত হয়েছে।

দেশের একটি গণমাধ্যমকে খবরটি জানিয়ে জনপ্রিয় অভিনেতা পলাশ বলেন, আমি যেমন সবসময় রক এন্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেস টিমও এবার তেমনই রক এন্ড রোল থাকবে।

ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ফলে পলাশকে পাওয়া যাবে আসন্ন বিপিএলের গ্যালারিতে। তিনি বলেন, খেলার মাঠের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে এনে আমাদের আঞ্চলিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেব।

পলাশ বলেন, নোয়াখালীর সাথে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালী যদি আমার মাধ্যমে কিছুটা বিশ্বের দরবারে তুলে ধরা যায় এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। বিদেশি খেলোয়ারদেরকে নিয়ে যখন নোয়াখালীর কালচারের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হবে আমার জীবনের অন্যতম প্রাউড মোমেন্ট।

আলাপকালে কৃতজ্ঞতা প্রকাশ করে পলাশ বলেন, এই আনন্দের সময়ে আমি আমার বাবা মা, মেন্টর কাজল আরেফিন অমি ভাই এবং আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আইকে/এসএন 

মন্তব্য করুন