© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ কত টাকায় বিক্রি হবে প্রতি ভরি স্বর্ণ?

শেয়ার করুন:
আজ কত টাকায় বিক্রি হবে প্রতি ভরি স্বর্ণ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ এএম | ০৬ ডিসেম্বর, ২০২৫
বিশ্ব বাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ শনিবার (৬ ডিসেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।      

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা, এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।  

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

কেএন/এসএন

মন্তব্য করুন