© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

শেয়ার করুন:
ভারতের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২৫
ইতিহাসের পাতায় নাম লিখলেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক পঞ্জিকা বর্ষে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সার্ভিসেসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে তিনি এই কীর্তি গড়েন।

চলমান প্রতিযোগিতায় দারুণ ফর্মে অভিষেক। এদিন ৩৪ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬২ রান করেছেন। এই ইনিংস খেলার পথে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছান তিনি। ম্যাচ শেষে ২০২৫ সালে এখন পর্যন্ত তার ছক্কা ১০১টি, মাত্র ৩৬ ইনিংস খেলে।



নিজের রেকর্ড ভেঙেই ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়েছেন অভিষেক। ২০২৪ সালে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৭টি ছয় মেরেছিলেন। সেটাই ছিল তখনকার ভারতীয় রেকর্ড।

এই বছর টি-টোয়েন্টিতে ৪২.৮২ গড় ও ২০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৯৯ রান করেছেন অভিষেক। এখন পর্যন্ত ৯টি ফিফটি ও তিনটি শতক। এমন কীর্তি গড়ার দিনে বল হাতে অবদান রেখেছেন তিনি। ৭৩ রানের জয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন।

এক সপ্তাহ আগে বেঙ্গলের বিপক্ষে ১২ বলে ফিফটি এবং ৩২ বলে ৭ চার ও ১১ ছক্কায় সেঞ্চুরি করে তাক লাগান অভিষেক। ওই ম্যাচে ৮ চার ও ১৬ ছয়ে ৫২ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন বর্তমান টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার।

এমআর/টিকে 

মন্তব্য করুন