© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এটাতো ইতরদের দেশ করছো : ফজলুর রহমান

শেয়ার করুন:
এটাতো ইতরদের দেশ করছো : ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২৫
আদালত অবমাননার নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তবে তাকে আদালতে প্রবেশ করতে বাধা দিতে দেখা গেছে।

আদালতে প্রবেশে বাধা পেয়ে ফজলুর রহমান বলেন, ‘এটা কি কয়, এটাতো একটা অসভ্যদের দেশ, ইতরদের দেশ করছো।’

এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বেশ কয়েকজন আইনজীবী।

গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে সোমবার সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলে ট্রাইব্যুনাল। এরমধ্যেই গত বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান।

এমকে/টিকে

মন্তব্য করুন