© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় দেশের মানুষ: হামিদুর রহমান

শেয়ার করুন:
জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় দেশের মানুষ: হামিদুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় আছে বলে মনে করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সময় সংবাদের মুখোমুখি হয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা এ মন্তব্য করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জরিপই যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারতো, তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন থাকতো না।
 
জামায়াতের এ নেতা জানান, অতীতের অনেক জরিপের ফলাফল নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি। জোট সরকারে থাকলেও তৎকালীন সরকারের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না তার দল।
 
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে বিএনপি দুর্নীতি- সন্ত্রাসে জড়িয়ে পড়েছে, তাতে ক্ষমতায় গেলে তারা অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না। এসময় প্রতিহিংসার রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক প্রতিযোগিতার রাজনীতি করতে বিএনপি নেতাদের আহ্বান জানান হামিদুর রহমান আযাদ।

এসএস/টিকে

মন্তব্য করুন